লোড হচ্ছে...
ওয়াশিংটন: ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড...
ওয়াশিংটন: ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ হলে তেলের দাম কমে আসবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধে জিতছে এবং হরমুজ প্রণালিও তাদের নিয়ন্ত্রণে।
এ সময় হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাবও দেন তিনি। তবে প্রণালিটির নিয়ন্ত্রণে থাকার দাবির পক্ষে বক্তব্যে কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ দেননি ট্রাম্প।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে