লোড হচ্ছে...
কয়েক সপ্তাহের বিরতির পর আবারও সরাসরি হামলা-পাল্টা হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চাল...
কয়েক সপ্তাহের বিরতির পর আবারও সরাসরি হামলা-পাল্টা হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পর পাল্টা জবাব হিসেবে ইরানও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে।
এই সংঘাতের মধ্যে ইরানের হরমুজ প্রণালির কাছে সিরিক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, এতে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার বছরের একটি শিশুও রয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন। তবে ইরানের সরকারি সংবাদমাধ্যমের হিসাবে আহতের সংখ্যা ৬৮।
এদিকে ইরান দাবি করেছে, জর্ডান ও ইরাকে থাকা মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় মার্কিন সেনা হতাহতের দাবি এখনো নিশ্চিত হয়নি।
অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা, রাডার, সামরিক সরঞ্জাম ও যোগাযোগ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
দুই দেশের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরান আরও কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে