লোড হচ্ছে...
সালালাহ: ওমানের সালালাহ ও আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা দিতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস, মাস্কাট। দূতাবাসের ২০ স...
সালালাহ: ওমানের সালালাহ ও আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা দিতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস, মাস্কাট।
দূতাবাসের ২০ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর সালালাহতে অবস্থান করে কনস্যুলার টিম এসব সেবা প্রদান করবে। ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৫টা এবং ২৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত সেবা দেওয়া হবে।
এ সময় ই-পাসপোর্ট আবেদন, জন্মনিবন্ধন, কাগজপত্র সত্যায়ন, এনওসি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ, আর্থিক সহায়তা ও আউটপাসের আবেদন এবং পাসপোর্ট বিতরণ করা হবে।
ই-পাসপোর্টের আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন সম্পন্ন করে নির্ধারিত নিয়মে সেবা নিতে হবে।
দূতাবাসের এই উদ্যোগের ফলে সালালাহ ও আশপাশের প্রবাসীরা মাস্কাটে না গিয়েই প্রয়োজনীয় কনস্যুলার সেবা নেওয়ার সুযোগ পাবেন।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে