লোড হচ্ছে...
মাস্কাট: ওমানের আল দাখিলিয়াহ গভর্নরেটের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী এলাকাগুলো পুনর্বাসনে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়ের এসব প্রকল্...
মাস্কাট: ওমানের আল দাখিলিয়াহ গভর্নরেটের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী এলাকাগুলো পুনর্বাসনে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়ের এসব প্রকল্পের লক্ষ্য ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের পাশাপাশি এলাকাগুলোকে আকর্ষণীয় পর্যটন ও বিনিয়োগকেন্দ্রে রূপান্তর করা।
গভর্নরেটে ২২০টিরও বেশি ঐতিহাসিক এলাকা রয়েছে। এর মধ্যে নিজওয়া, ইজকি, আদম, জাবাল আখদার, আল হামরা ও মানাহর বেশ কয়েকটি এলাকায় ইতোমধ্যে পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
পুনর্গঠনের আওতায় পুরোনো বাড়ি, মসজিদ, আঙিনা, গলি ও ঐতিহাসিক স্থাপনা সংস্কারের পাশাপাশি ঐতিহ্যবাহী হোটেল, ক্যাফে, রেস্তোরাঁ, জাদুঘর ও কারুশিল্পকেন্দ্র গড়ে তোলার সুযোগ তৈরি করা হচ্ছে।
কর্তৃপক্ষের মতে, এসব উদ্যোগ স্থানীয় কর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সুযোগ বাড়ানোর পাশাপাশি পর্যটন ব্যয়, সম্পত্তির মূল্য এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে। উদ্যোগগুলো ওমান ভিশন ২০৪০-এর অর্থনৈতিক বৈচিত্র্য ও ঐতিহ্য পর্যটন উন্নয়নের লক্ষ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে