লোড হচ্ছে...
মাস্কাট: প্রতিভাবান ক্রীড়াবিদদের শনাক্ত, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে জাতীয় কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে ওমান...
মাস্কাট: প্রতিভাবান ক্রীড়াবিদদের শনাক্ত, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে জাতীয় কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে ওমানের সংস্কৃতি, ক্রীড়া ও যুব মন্ত্রণালয়।
কর্মসূচির আওতায় ওমানের বিভিন্ন গভর্নরেটে ক্রীড়া প্রতিভা শনাক্তকরণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাব, ফেডারেশন ও সংশ্লিষ্ট কমিটিগুলোর সমন্বয়ে প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসূচিটি তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ২০২৫-২০২৬ সালে ভিত্তি স্থাপন, ২০২৬-২০৩০ সালে কার্যক্রম সম্প্রসারণ এবং ২০৩০-২০৩৫ সালে দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থায়িত্ব নিশ্চিত করা হবে।
এ ছাড়া প্রতিভাবান ক্রীড়াবিদদের জন্য বিদেশে প্রশিক্ষণ ও বৃত্তির সুযোগও রাখা হয়েছে। মন্ত্রণালয়ের মতে, এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ওমানের হয়ে প্রতিনিধিত্ব করতে সক্ষম নতুন প্রজন্মের ক্রীড়াবিদ তৈরি করা হবে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে