লোড হচ্ছে...
কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ওমানজুড়ে ২ হাজার ৯১৫টি পরিদর্শন পরিচালনা করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, গভর্ন...
কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ওমানজুড়ে ২ হাজার ৯১৫টি পরিদর্শন পরিচালনা করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, গভর্নরেটগুলোতে পরিচালিত এসব পরিদর্শনের মাধ্যমে কর্মক্ষেত্রে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হয়েছে।
পরিদর্শন কার্যক্রমে মোট ১০ হাজার ৮৭৩ জন সুবিধাভোগীর তথ্য নথিভুক্ত করা হয়েছে। পাশাপাশি শ্রমিক ও নিয়োগকর্তাদের মধ্যে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে ১ হাজার ৭৩৯টি সচেতনতামূলক পরিদর্শন পরিচালনা করা হয়েছে।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিদর্শনের সময় নথিভুক্ত বিভিন্ন ঘটনায় ৯০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কর্তৃপক্ষের কাছে ৬৬টি অভিযোগ পাওয়া গেছে।
নিরাপদ ও স্থিতিশীল কর্মপরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে