লোড হচ্ছে...
মাস্কাট: জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে বাস্তবভিত্তিক সমাধান এগিয়ে নিতে আগামী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘ওমান ...
মাস্কাট: জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে বাস্তবভিত্তিক সমাধান এগিয়ে নিতে আগামী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘ওমান জলবায়ু সপ্তাহ ২০২৬’-এর দ্বিতীয় সংস্করণ।
পরিবেশ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত তিন দিনের এ আন্তর্জাতিক আয়োজনে ৫০টিরও বেশি দেশের জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, ব্যবসায়ী, গবেষক ও বিভিন্ন অংশীজন অংশ নেবেন। এতে ২৫ হাজারের বেশি দর্শনার্থী এবং বিভিন্ন খাতের শতাধিক প্রদর্শক ও বক্তার অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানে জলবায়ু কার্যক্রম, পরিবেশগত স্থায়িত্ব, কম-কার্বন অর্থনীতিতে রূপান্তর এবং নেট-জিরো নির্গমন অর্জনের কৌশল নিয়ে আলোচনা হবে। পাশাপাশি থাকবে প্যানেল আলোচনা, কর্মশালা, প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের বিভিন্ন কর্মসূচি।
আয়োজনে জ্বালানি, পানি, শিল্প ও পরিবেশ খাতের আধুনিক প্রযুক্তি ও টেকসই সমাধান তুলে ধরতে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। পাশাপাশি বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর, যুব-কেন্দ্রিক হ্যাকাথন এবং নারী ও যুবদের জন্য বিশেষ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে।
ওমান জলবায়ু সপ্তাহের এবারের আয়োজন ওমান ভিশন ২০৪০ এবং প্যারিস জলবায়ু চুক্তির আওতায় দেশটির আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজিত হচ্ছে। অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক অংশীদারিত্ব, উদ্ভাবন ও পরিবেশবান্ধব উদ্যোগকে আরও জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে