লোড হচ্ছে...
মাস্কাট: স্বনিযুক্ত ও কর্মহীন ওমানি নাগরিকদের জন্য সরকারি প্রকল্প ও সেবা খাতে নতুন সুযোগ তৈরি করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। নতুন আর্থিক নির্দেশনা অনুয...
মাস্কাট: স্বনিযুক্ত ও কর্মহীন ওমানি নাগরিকদের জন্য সরকারি প্রকল্প ও সেবা খাতে নতুন সুযোগ তৈরি করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। নতুন আর্থিক নির্দেশনা অনুযায়ী, সরকারি মন্ত্রণালয়, বিভাগ, কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানগুলো ৫ হাজার ওমানি রিয়াল পর্যন্ত মূল্যের নির্দিষ্ট কাজ ও সেবা যোগ্য ওমানি ফ্রিল্যান্সারদের দিতে পারবে।
জাতীয় কর্মসংস্থান কর্মসূচির উদ্যোক্তা শাখার প্রধান প্রকৌশলী ওমর বিন আব্দুল আজিজ আল মামারি জানান, উদ্যোগটির লক্ষ্য সরকারি কাজে ওমানি ফ্রিল্যান্সারদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের দক্ষতাকে সরাসরি অর্থনৈতিক সুযোগে রূপান্তর করা।
এ জন্য চুক্তি প্রক্রিয়া, দায়িত্ব ও যোগ্যতার বিষয়ে একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে। এর মাধ্যমে ফ্রিল্যান্সারদের সরকারি কাজের জন্য প্রতিযোগিতা, পেশাগত অভিজ্ঞতা অর্জন এবং আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগ ওমান ভিশন ২০৪০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং স্থানীয় দক্ষতা, উদ্যোক্তা কার্যক্রম ও অর্থনৈতিক বৈচিত্র্য বাড়াতে ভূমিকা রাখবে।
নোট: এই সুযোগটি শুধু যোগ্য ওমানি স্বনিযুক্ত/ফ্রিল্যান্স নাগরিকদের জন্য, প্রবাসীদের জন্য নয়।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে