লোড হচ্ছে...
মাস্কাট: ওমানে বৈদ্যুতিক যানবাহন বা ইভি চার্জিং সেবায় নতুন ফি কাঠামো নির্ধারণ করা হয়েছে। পরিবহন, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সাল...
মাস্কাট: ওমানে বৈদ্যুতিক যানবাহন বা ইভি চার্জিং সেবায় নতুন ফি কাঠামো নির্ধারণ করা হয়েছে। পরিবহন, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে দেশজুড়ে নতুন এই চার্জিং ফি কার্যকর হবে।
জনসেবা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও ওমান নেট জিরো সেন্টারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত নতুন কাঠামো অনুযায়ী, চার্জারের ক্ষমতা ও গতির ভিত্তিতে প্রতি কিলোওয়াট-ঘণ্টায় ৫০ থেকে ১২০ বাইসা পর্যন্ত ফি দিতে হবে।
চার্জিং ফি কত? ৯০ কিলোওয়াট বা কম: প্রতি কিলোওয়াট-ঘণ্টায় ৫০ বাইসা ৯১–১৮০ কিলোওয়াট: প্রতি কিলোওয়াট-ঘণ্টায় ৯০ বাইসা ১৮১ কিলোওয়াট বা বেশি: প্রতি কিলোওয়াট-ঘণ্টায় ১২০ বাইসা
কর্তৃপক্ষ বলছে, এই ফি নির্ধারণের মূল উদ্দেশ্য হলো ওমানে ইভি চার্জিং বাজারকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করা এবং চার্জিং অবকাঠামোয় টেকসই বিনিয়োগ নিশ্চিত করা।
ফি নির্ধারণের আগে চার্জিং স্টেশন স্থাপন ও পরিচালনার খরচ, চার্জারের ক্ষমতা ও গতি, স্টেশন ব্যবহারের হার এবং বিনিয়োগের অর্থ ফেরতের সময়সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত অর্থনৈতিক ও পরিচালনাগত সমীক্ষা করা হয়েছে। একই সঙ্গে ইভি ব্যবহারকারী, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও অন্যান্য অংশীজনদের মতামতও নেওয়া হয়েছে।
সমীক্ষার ফলাফলে দেখা গেছে, ইভি চার্জিংয়ের ব্যয় পেট্রোলচালিত গাড়ি ব্যবহারের তুলনায় কম। ফলে নতুন ফি কাঠামো বৈদ্যুতিক যানবাহনকে তুলনামূলক সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পরিবহন হিসেবে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে ওমানে শেল ওমান মার্কেটিং এবং ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি চার্জিং পয়েন্ট পরিচালনা করছে। পাশাপাশি আরও কয়েকটি নতুন অপারেটর বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে।
ইভি ব্যবহারকারীদের সুবিধার জন্য মন্ত্রণালয় ‘চার্জার অ্যাপ’ নামে একটি জাতীয় প্ল্যাটফর্মও চালু করেছে। এতে দেশের বিভিন্ন চার্জিং স্টেশনের অবস্থান, চার্জারের সংখ্যা, কার্যকারিতা, প্রাপ্যতা, ধরন, ক্ষমতা, পরিচালনার সময় এবং অনুমোদিত ফি সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
নতুন এই ফি কাঠামো কার্যকর হলে ওমানে ইলেকট্রিক গাড়ির চার্জিং সেবায় আরও স্বচ্ছতা এবং একটি অভিন্ন মূল্যব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে