লোড হচ্ছে...
মাস্কাট: ওমানে ২০২৬ সালের প্রথম ছয় মাসে শ্রমিকদের পক্ষ থেকে ২ হাজার ৯৫৭টি ব্যক্তিগত শ্রম অভিযোগ নথিভুক্ত হয়েছে। একই সময়ে ২ হাজার ৯০৮টি সম্মিলিত শ্রম অ...
মাস্কাট: ওমানে ২০২৬ সালের প্রথম ছয় মাসে শ্রমিকদের পক্ষ থেকে ২ হাজার ৯৫৭টি ব্যক্তিগত শ্রম অভিযোগ নথিভুক্ত হয়েছে। একই সময়ে ২ হাজার ৯০৮টি সম্মিলিত শ্রম অভিযোগ নিষ্পত্তি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, শ্রমিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এ সময়ে ৬ হাজার ৩৩৫টি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এ ছাড়া শ্রম কল্যাণ কার্যক্রমের মাধ্যমে ১ হাজার ৯৩টি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে। একই সময়ে শ্রমিকদের প্রতিনিধিত্ব ও অধিকার সুরক্ষায় ৮টি নতুন ট্রেড ইউনিয়ন নিবন্ধিত হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমবাজারে কর্মীদের অধিকার নিশ্চিত করা এবং শ্রমিক-মালিক সম্পর্ক আরও কার্যকর করতে এসব উদ্যোগ অব্যাহত থাকবে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে