লোড হচ্ছে...
মাস্কাট: ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করে এগিয়ে যাচ্ছে ওমান ও সৌদি আরব। দুই দেশের অভিন্ন ইতিহাস, ভূগোল ও পারস্পরিক স্বার্থের ভি...
মাস্কাট: ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করে এগিয়ে যাচ্ছে ওমান ও সৌদি আরব।
দুই দেশের অভিন্ন ইতিহাস, ভূগোল ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা ক্রমেই জোরদার হচ্ছে।
ওমানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইব্রাহিম বিন সাদ বিন বিশান বলেন, সুলতান হাইথাম বিন তারিকের সৌদি সফর দুই দেশের গভীর ও দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতিফলন।
২০২১ সালে সুলতান হাইথামের সৌদি সফরের পর সৌদি-ওমানি সমন্বয় পরিষদ গঠিত হয়, যা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এদিকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ওমান সফরসহ ধারাবাহিক উচ্চপর্যায়ের যোগাযোগ দুই দেশের পারস্পরিক আস্থা ও সমন্বয় আরও গভীর করেছে।
রাষ্ট্রদূতের মতে, এই সম্পর্ক ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি করবে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে