লোড হচ্ছে...
মাস্কাট: ওমানের ধোফার গভর্নরেটের সাদাহ উইলায়তে ২.৩ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প...
মাস্কাট: ওমানের ধোফার গভর্নরেটের সাদাহ উইলায়তে ২.৩ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (ইএমসি) এ তথ্য জানিয়েছে।
ইএমসি এক অনলাইন বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২ কিলোমিটার গভীরে।
পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ওমানের সালালাহ শহর থেকে প্রায় ১৩৩ কিলোমিটার দূরে অবস্থিত।
ভূমিকম্পটির মাত্রা তুলনামূলকভাবে কম হলেও ধোফার অঞ্চলে এ ধরনের কম্পন পর্যবেক্ষণে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কার্যক্রম অব্যাহত রয়েছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে