লোড হচ্ছে...
মাস্কাট: ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মের অপব্যবহার করে শিশু ও গৃহকর্মীদের শোষণ এবং তাদের নেতিবাচকভাবে উপস্থাপনের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে ওমানের ...
মাস্কাট: ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মের অপব্যবহার করে শিশু ও গৃহকর্মীদের শোষণ এবং তাদের নেতিবাচকভাবে উপস্থাপনের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে ওমানের পাবলিক প্রসিকিউশন।
কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন ভিউ ও এনগেজমেন্ট বাড়ানোর উদ্দেশ্যে শিশুদের ব্যক্তিগত জীবন বা শৈশবকে কনটেন্ট হিসেবে ব্যবহার করা তাদের ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একইভাবে, গৃহকর্মীদেরও সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের বিনোদনের উপকরণ হিসেবে ব্যবহার না করার জন্য কনটেন্ট নির্মাতাদের সতর্ক করা হয়েছে।
এ ছাড়া শিশুদের সহিংসতা, অতিরিক্ত ভয় বা মানসিকভাবে ক্ষতিকর উপাদানের সংস্পর্শে আনা থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
রাজকীয় অধ্যাদেশ নম্বর ৬১/২০২৬-এর অধীনে জারি করা সাইবার অপরাধ দমন আইনের সংশ্লিষ্ট ধারায় ১৫ বছরের কম বয়সী শিশু বা গৃহকর্মীকে ডিজিটাল কনটেন্টে নেতিবাচকভাবে ব্যবহার করাকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।
আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড, ৫ হাজার ওমানি রিয়াল জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
পাবলিক প্রসিকিউশন নাগরিক ও বাসিন্দাদের ডিজিটাল কনটেন্ট তৈরির ক্ষেত্রে দায়িত্বশীলতা বজায় রাখার এবং সমাজের দুর্বল সদস্যদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে