লোড হচ্ছে...
ওয়াশিংটন: বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা দেওয়ার ওপর আরোপিত স্থগিতাদেশ বাতিল করেছে দেশটির একটি ফেডারেল আদালত। শুক্রবার দেওয়া ...
ওয়াশিংটন: বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা দেওয়ার ওপর আরোপিত স্থগিতাদেশ বাতিল করেছে দেশটির একটি ফেডারেল আদালত। শুক্রবার দেওয়া এক রায়ে আদালত ট্রাম্প প্রশাসনের ওই নীতিকে বেআইনি ঘোষণা করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া ওই নীতির আওতায় বাংলাদেশ, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ এবং লাতিন আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের মোট ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিত রাখা হয়েছিল।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, তালিকাভুক্ত দেশগুলোর আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি ভাতা ও অন্যান্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা তুলনামূলকভাবে বেশি।
তবে ফেডারেল বিচারক জ্যানেট ভার্গাস তার রায়ে ওই নীতিকে ‘স্পষ্টতই বেআইনি’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, কোনো ব্যক্তির জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে অভিবাসী ভিসা বন্ধ করার ক্ষমতা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেই।
আদালতের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ তালিকাভুক্ত ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়ার ওপর আরোপিত সামগ্রিক স্থগিতাদেশ আর কার্যকর থাকবে না। তবে ভিসা পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের ব্যক্তিগত যোগ্যতা ও অন্যান্য নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে আবেদন যাচাই-বাছাইয়ের পর সংশ্লিষ্ট ভিসা কর্মকর্তারাই প্রতিটি আবেদনকারীর ক্ষেত্রে ভিসা দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে