লোড হচ্ছে...
ওমানের উত্তর আল শারকিয়াহ গভর্নরেটের বিদিয়াহতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ওমান ইন্টারন্যাশনাল বাজা। মাসব্যাপী বিদিয়াহ স্যান্ডস কার্নিভাল ২০২...
ওমানের উত্তর আল শারকিয়াহ গভর্নরেটের বিদিয়াহতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ওমান ইন্টারন্যাশনাল বাজা। মাসব্যাপী বিদিয়াহ স্যান্ডস কার্নিভাল ২০২৬-এর প্রধান আকর্ষণ হিসেবে এই আন্তর্জাতিক মরুভূমি মোটরস্পোর্ট আয়োজন করা হবে।
কার্নিভালটি আগামী ১৯ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। মোটরস্পোর্টের পাশাপাশি এতে থাকবে ক্রীড়া, বিনোদন, সাংস্কৃতিক আয়োজন ও মরুভূমিভিত্তিক বিভিন্ন কার্যক্রম।
ওমানের প্রথম এই বাজা র্যালি আন্তর্জাতিক অটোমোবাইল ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত হবে। প্রতিযোগিতায় চার চাকার গাড়ি, মোটরসাইকেল, কোয়াড বাইক ও এসএসভিসহ বিভিন্ন শ্রেণির যানবাহন অংশ নেবে। প্রতিযোগীদের পাড়ি দিতে হবে বালিয়াড়ি, উন্মুক্ত মরুভূমি ও ওয়াদিসহ বিভিন্ন দুর্গম পথ।
আয়োজকদের হিসাবে, ২০টিরও বেশি দেশ থেকে ১৫০ জনের বেশি প্রতিযোগী অংশ নেবেন। পাশাপাশি ১৫০ জনের বেশি গণমাধ্যমকর্মী, ২০০ জনের বেশি স্বেচ্ছাসেবক এবং ৩০০ জনের বেশি আয়োজক ও পরিচালনাকর্মী যুক্ত থাকবেন।
কার্নিভালে থাকবে বিদিয়াহ স্যান্ডস চ্যালেঞ্জ নামে পাঁচ কিলোমিটারের প্রতিবন্ধকতা দৌড়। শিশুদের জন্য থাকবে ৫০০ মিটারের আলাদা দৌড়। দর্শনার্থীদের জন্য তৈরি করা হবে বিশেষ ইভেন্ট ভিলেজ, যেখানে থাকবে দর্শক এলাকা, সরাসরি সম্প্রচারের পর্দা, বিনোদন, মরুভূমির অভিজ্ঞতা এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য বিশেষ স্থান।
আয়োজকদের লক্ষ্য, এই আয়োজনকে প্রতিবছরের একটি আন্তর্জাতিক ইভেন্টে পরিণত করা এবং বিদিয়াহকে মরু পর্যটন ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের আন্তর্জাতিক গন্তব্য হিসেবে আরও পরিচিত করে তোলা। একই সঙ্গে স্থানীয় হোটেল, মরুশিবির, রেস্তোরাঁ, পরিবহন ও অন্যান্য ব্যবসায় অর্থনৈতিক কার্যক্রম বাড়বে বলে
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে