লোড হচ্ছে...
মাস্কাট: ঐতিহাসিক ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত ওমানের অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দল। এই আন্তর্জাতিক যাত্রায় দলটির পৃষ্ঠপোষকতার ঘোষণা দিয়ে...
মাস্কাট: ঐতিহাসিক ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত ওমানের অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দল। এই আন্তর্জাতিক যাত্রায় দলটির পৃষ্ঠপোষকতার ঘোষণা দিয়েছে ওমানের অন্যতম ক্রীড়া ও জীবনযাপনকেন্দ্র আল মৌজ মাস্কাট।
ওমান ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে দেশটির তরুণ ফুটবল প্রতিভাদের উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরিতে সহযোগিতা করা হচ্ছে।
আগামী ২২ অক্টোবর আজারবাইজানে শুরু হবে প্রথম FIFA U-15 World Cup & Festival 2026। এতে ১৪ সদস্যের ওমান অনূর্ধ্ব-১৫ দল দেশের প্রতিনিধিত্ব করবে।
এই অংশগ্রহণ ওমানের যুব ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তরুণ খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি উচ্চপর্যায়ের প্রতিযোগিতার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
ওমান ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাইয়্যেদ সুলাইমান বিন হামুদ আল বুসাইদি বলেন, অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে অংশগ্রহণ তরুণ খেলোয়াড়দের বিকাশ ও ওমানি ফুটবলের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আল মৌজ মাস্কাটের ভারপ্রাপ্ত সিইও আহমেদ আল মাসানও তরুণ প্রতিভাদের সুযোগ, অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস তৈরিতে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেছেন।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে