লোড হচ্ছে...
কুয়ালালামপুর: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৯ হাজার ৭০০টির বেশি অ...
কুয়ালালামপুর: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৯ হাজার ৭০০টির বেশি অভিযানে ৫৭ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
অভিবাসন বিভাগের উপমহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ২৬০ দিনে এসব অভিযান পরিচালনা করা হয়।
এ সময়ে ১ লাখ ৩০ হাজারের বেশি বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৩৫ হাজারের বেশি অভিবাসন বিভাগের সরাসরি অভিযানে এবং ২২ হাজারের বেশি বিভিন্ন প্রবেশপথ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আটক হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থাকা এবং অন্যান্য অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এসব অভিযান চালানো হয়েছে।
একই সময়ে আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৭২০ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে দেশজুড়ে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে