লোড হচ্ছে...
ওমানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর। মাস্কাট থেকে সিলেটের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করেছে ওমানের স্বল্প খরচের বিমান সংস্থা সালামএয়ার। ১ সেপ্...
ওমানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর। মাস্কাট থেকে সিলেটের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করেছে ওমানের স্বল্প খরচের বিমান সংস্থা সালামএয়ার।
১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে নতুন এই রুটের নিয়মিত ফ্লাইট। উদ্বোধনী ফ্লাইটে প্রায় ৭০ শতাংশ যাত্রী ছিলেন। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ফ্লাইটটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
সালামএয়ার জানিয়েছে, সিলেট তাদের বাংলাদেশে তৃতীয় গন্তব্য। পাশাপাশি, সিলেটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনাকারী প্রথম বিদেশি এয়ারলাইন হিসেবে যুক্ত হয়েছে সংস্থাটি।
নতুন এই সরাসরি আকাশপথের ফলে ওমানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সিলেট যাতায়াত আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে সপ্তাহে তিন দিন—মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার—মাস্কাট থেকে সিলেট রুটে ফ্লাইট পরিচালনা করছে সালামএয়ার।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে