মাস্কাট পৌরসভা: আবাসিক এলাকায় ভারী ট্রাক চলাচল পথচারীদের নিরাপত্তার জন্য হুমকি
রিপোর্টার: পায়েল জাহান
শেয়ার করুন:
লোড হচ্ছে...
মাস্কাট: আবাসিক এলাকায় ভারী ট্রাক ও নির্মাণযন্ত্র পার্কিং করা শিশু ও পথচারীদের জন্য গুরুতর নিরাপত্তাঝুঁকি তৈরি করছে বলে জানিয়েছে মাস্কাট পৌরসভা। পৌ...
মাস্কাট: আবাসিক এলাকায় ভারী ট্রাক ও নির্মাণযন্ত্র পার্কিং করা শিশু ও পথচারীদের জন্য গুরুতর নিরাপত্তাঝুঁকি তৈরি করছে বলে জানিয়েছে মাস্কাট পৌরসভা।
পৌরসভা জানায়, এ ধরনের যানবাহন থেকে অতিরিক্ত শব্দ ও পরিবেশদূষণ সৃষ্টি হয়। পাশাপাশি, এগুলো যান চলাচল ও জরুরি সেবার যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে এবং স্থানীয় অবকাঠামোর ক্ষতি করতে পারে।
আবাসিক এলাকাগুলো নিরাপদ, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ রাখতে বাসিন্দাদের সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলা এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মাস্কাট পৌরসভা।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে