লোড হচ্ছে...
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্র...
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) তিনি বলেন, ইরানকে পরাজিত করার পর খুব শিগগিরই এ বিষয়ে ঘোষণা দেওয়া হতে পারে।
ট্রাম্পের এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বৈশ্বিক তেল ও এলএনজি সরবরাহের বড় একটি অংশ পরিবহন হয়। বর্তমানে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে এবং কয়েকটি জাহাজে হামলার খবরও পাওয়া গেছে।
ট্রাম্প একইসঙ্গে মার্কিন নাগরিকদের জ্বালানির দাম বাড়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপের কারণে সাময়িকভাবে জ্বালানির দাম বাড়তে পারে।
তবে ট্রাম্পের হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, হরমুজ প্রণালী ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। দীর্ঘ সময় ধরে জলপথটি বন্ধ বা সীমিত থাকলে বিশ্ববাজারে তেলের সরবরাহ, জ্বালানির দাম এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে