লোড হচ্ছে...
মাস্কাট: ওমানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি বছরের চিংড়ি ধরার মৌসুম। ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মৌসুম চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। সরকারি পরিস...
মাস্কাট: ওমানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি বছরের চিংড়ি ধরার মৌসুম। ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মৌসুম চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে ওমানে মোট ৬ হাজার ৩২১ দশমিক ৪৬ টন চিংড়ি উৎপাদিত হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১৪ দশমিক ১৫ মিলিয়ন ওমানি রিয়াল। এর মধ্যে প্রাকৃতিকভাবে আহরণ করা হয়েছে ৯৫৩ দশমিক ৯৬ টন, আর জলজ চাষ থেকে উৎপাদন হয়েছে ৫ হাজার ৩৬৭ দশমিক ৫০ টন।
চিংড়ির মজুত ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় ওমানের কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। নির্ধারিত মৌসুমের বাইরে চিংড়ি ধরা, সংরক্ষণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও রপ্তানি নিষিদ্ধ।
এছাড়া ট্রল জাল ও কুফা জালের ব্যবহারও নিষিদ্ধ। অনুমোদিত জেলেরা কেবল নির্ধারিত লাইসেন্স ও অনুমোদিত পদ্ধতিতে চিংড়ি আহরণ করতে পারবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এসব নিয়ম মেনে চলার মাধ্যমে চিংড়ির প্রাকৃতিক মজুত রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সামুদ্রিক সম্পদের স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব হবে
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে