লোড হচ্ছে...
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এরপর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। তবে নির্দিষ্ট...
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এরপর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
তবে নির্দিষ্ট কিছু ব্যক্তি হজে যেতে পারবেন না। ১৫ বছরের কম বয়সী শিশু, গুরুতর হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি এবং গুরুতর স্নায়বিক বা মানসিক রোগী ও ডিমেনশিয়ায় আক্রান্তরা এ তালিকায় রয়েছেন।
এ ছাড়া ক্যানসারের কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নেওয়া রোগী এবং যক্ষ্মা বা হেমোরেজিক ফিভারের মতো সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না। ঝুঁকিপূর্ণ বা গর্ভাবস্থার শেষ দুই মাসেও হজের ফিটনেস সনদ দেওয়া হবে না।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে