লোড হচ্ছে...
রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী বন্দরনগরী নোভোরোসিস্কে ইউক্রেনের ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত ৪ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। হামলায় বিভিন্ন স্থাপনা ও আ...
রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী বন্দরনগরী নোভোরোসিস্কে ইউক্রেনের ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত ৪ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। হামলায় বিভিন্ন স্থাপনা ও আবাসিক ভবনে আগুন লাগে। কাছের আনাপা শহরেও ড্রোনের ধ্বংসাবশেষে কয়েকটি বাড়ি ও একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া দাবি করেছে, রাতভর প্রায় ৬০০ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
অন্যদিকে, ইউক্রেনের স্টারোকোজাচি সীমান্ত ক্রসিংয়ে রুশ ড্রোন হামলায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। হামলার পর সীমান্ত চেকপয়েন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়। এদিকে মার্কিন মধ্যস্থতায় শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা চললেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি বৈঠকের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ফলে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি সংঘাতও অব্যাহত রয়েছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে