লোড হচ্ছে...
ইতালির নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (১৯) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সা...
ইতালির নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (১৯) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাইকেল চালানোর সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। পরে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। কয়েক মাস আগে জীবিকার সন্ধানে ইতালিতে পাড়ি জমান শরিফুল। তিনি নাপোলির একটি সরকারি আশ্রয়কেন্দ্রে বসবাস করতেন।
এদিকে, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে