লোড হচ্ছে...
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শিশুদের মৃত্যুর ঘটনায় যথেষ্ট নিন্দা না জানানোর অভিযোগ তুলে জাতিসংঘের শিশু অধিকারবিষয়ক সংস্থা ইউনিসেফের সমালোচনা ...
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শিশুদের মৃত্যুর ঘটনায় যথেষ্ট নিন্দা না জানানোর অভিযোগ তুলে জাতিসংঘের শিশু অধিকারবিষয়ক সংস্থা ইউনিসেফের সমালোচনা করেছে তেহরান।
নিউইয়র্কে ইউনিসেফের নির্বাহী বোর্ডের বৈঠকে ইরানের জাতিসংঘ প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি এ অভিযোগ করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়, শিশুদের বিরুদ্ধে সংঘটিত কথিত অপরাধের ঘটনায় ইউনিসেফ নীরব রয়েছে। এ নিয়ে বৈঠকে মার্কিন প্রতিনিধির সঙ্গে তার বাকবিতণ্ডাও হয়।
তবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউনিসেফ এর আগে ইরানে শিশুদের হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে এবং সংঘাতের সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। তবে নির্দিষ্ট হামলার জন্য যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে সরাসরি দায়ী করেনি সংস্থাটি।
ইউনিসেফ জানিয়েছে, সংঘাতের প্রথম পাঁচ মাসে ইরানে ৩৮৬ শিশু নিহত ও ২ হাজার ১১৭ শিশু আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৬৮ মেয়ে শিশু নিহত হওয়ার খবরও জানিয়েছিল সংস্থাটি।
এদিকে দক্ষিণ ইরানে নতুন হামলায় অন্তত ১২ জন নিহত ও ৭৬ জন আহত হয়েছেন। কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় পাঁচজন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া খুজেস্তান প্রদেশের আহভাজ ও আগাজারি এলাকায় তিনটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলায় আরও সাতজন নিহত ও আটজন আহত হয়েছেন।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে