লোড হচ্ছে...
ওমানের উপকূলে বাণিজ্যিক জাহাজ এমটি এল গাইয়া-তে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলার সময় জাহাজটিত...
ওমানের উপকূলে বাণিজ্যিক জাহাজ এমটি এল গাইয়া-তে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত।
রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলার সময় জাহাজটিতে থাকা ১৪ জন ভারতীয় নাবিকের মধ্যে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। তবে একজন ভারতীয় ক্রু সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে ওমানি কর্তৃপক্ষের নেতৃত্বে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস। পাশাপাশি উদ্ধার অভিযানে যুক্ত ওমানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে তারা।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় নাবিকদের উদ্ধারে সহযোগিতার জন্য ওমানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে।
একই সঙ্গে ভারত আঞ্চলিক উত্তেজনা দ্রুত কমানোর আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।
নয়াদিল্লি বলেছে, বাণিজ্যিক জাহাজ, নাবিক, বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্য করে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক জলপথে নিরাপদ নৌচলাচল ও বাণিজ্য দ্রুত স্বাভাবিক করারও আহ্বান জানিয়েছে ভারত।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে