লোড হচ্ছে...
মাস্কাট: ওমান ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে মাস্কাটে ওমান–যুক্তরাজ্য যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৮তম অধিবেশন অনুষ্ঠিত ...
মাস্কাট: ওমান ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে মাস্কাটে ওমান–যুক্তরাজ্য যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৮তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
রোববার অনুষ্ঠিত বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি শেখ খলিফা আলী আল হারথি এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক প্রতিমন্ত্রী স্টিফেন ডাউটি।
বৈঠকে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। পাশাপাশি শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, ক্রীড়া, পর্যটন ও সংস্কৃতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়।
এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। বিশেষ গুরুত্ব পায় হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি। উত্তেজনা প্রশমন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কূটনৈতিক সমাধানের লক্ষ্যে ওমানের চলমান প্রচেষ্টার বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়।
বৈঠকে ওমানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ড. লিয়েন সন্ডার্স, ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে