লোড হচ্ছে...
ওমানের সালালাহতে তিন দিনব্যাপী পঞ্চম গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপত্তা ও সুরক্ষা সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। ৭ থেকে ৯ সেপ্টেম্বরের এ আয়োজনে ওমান, জিসিসি...
ওমানের সালালাহতে তিন দিনব্যাপী পঞ্চম গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপত্তা ও সুরক্ষা সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। ৭ থেকে ৯ সেপ্টেম্বরের এ আয়োজনে ওমান, জিসিসি ও বিভিন্ন দেশের প্রায় ৩৫০ জন বিশেষজ্ঞ ও পেশাজীবী অংশ নেন।
সিম্পোজিয়ামে নিরাপত্তা, ঝুঁকি ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে ৩৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।
আলোচনায় গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় এআই, সাইবার সুরক্ষা, আগাম ঝুঁকি শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নিরাপত্তা প্রযুক্তি নিয়ে প্রথমবারের মতো একটি বিশেষ প্রদর্শনীও আয়োজন করা হয়।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে