লোড হচ্ছে...
ধোফার: ওমানের ধোফার গভর্নরেটে দুর্গম পাহাড়ি এলাকায় নির্মাণ করা হয়েছে নতুন একটি গুরুত্বপূর্ণ সড়ক। ধালকুত এলাকার আরকুত–সারফাইত মাউন্টেন রোড নামে পরিচিত ...
ধোফার: ওমানের ধোফার গভর্নরেটে দুর্গম পাহাড়ি এলাকায় নির্মাণ করা হয়েছে নতুন একটি গুরুত্বপূর্ণ সড়ক। ধালকুত এলাকার আরকুত–সারফাইত মাউন্টেন রোড নামে পরিচিত সড়কটির দৈর্ঘ্য প্রায় ১৩ দশমিক ৫ কিলোমিটার।
পাহাড় কেটে নির্মিত এই সড়কটি দুর্গম অঞ্চলের যোগাযোগব্যবস্থা আরও সহজ ও দ্রুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সারফাইত সীমান্ত এলাকার সঙ্গে যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নেও সড়কটি নতুন সম্ভাবনা তৈরি করবে।
প্রকল্পটিতে যানবাহন চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে ড্রেনেজ ব্যবস্থা, কালভার্ট এবং প্রয়োজনীয় সুরক্ষা অবকাঠামো অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের ভৌগোলিক ও প্রাকৃতিক চ্যালেঞ্জ বিবেচনায় রেখে সড়কটির বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হয়েছে।
নতুন এই সড়ক চালুর ফলে ধালকুত ও আশপাশের দুর্গম এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হওয়ার পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ, পর্যটন ও অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে