লোড হচ্ছে...
ওমানে লাইসেন্স ছাড়া প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে সতর্ক করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদন...
ওমানে লাইসেন্স ছাড়া প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে সতর্ক করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদনহীন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা বা স্বীকৃতিহীন সনদ প্রদান করা হলে তা গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
প্রশিক্ষণার্থীদের স্বার্থ রক্ষা এবং প্রশিক্ষণের মান বজায় রাখতে সন্দেহজনক প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানাতে জনসাধারণকে আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
অভিযোগ পাঠানো যাবে [email protected] ইমেইলে। কর্তৃপক্ষ বলছে, পাওয়া অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে