লোড হচ্ছে...
ওমানে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের মে পর্যন্ত তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। মহাপরিচালক আবদ...
ওমানে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের মে পর্যন্ত তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। মহাপরিচালক আবদুল্লাহ আল খাদৌরি বলেন, বর্তমান জলবায়ু সূচকগুলো এল নিনোর প্রভাব অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে।
তার মতে, এর ফলে শীতকালে বৃষ্টিপাত ও নিম্নচাপজনিত আবহাওয়ার কার্যক্রম বাড়তে পারে। তবে এল নিনোর সূচককে চূড়ান্ত পূর্বাভাস না বলে সম্ভাব্য আবহাওয়ার একটি ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছেন তিনি।
সম্ভাব্য পরিস্থিতি মূল্যায়ন ও আগাম প্রস্তুতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি জাতীয় প্রতিবেদন তৈরির কাজ করছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে