লোড হচ্ছে...
ওমানের গণপরিবহন ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে দেশটির প্রথম হাইড্রোজেনচালিত সিটি বাস। রাজধানী মাসকাটের পাবলিক ট্রান্সপোর্ট রুটে পরীক্ষামূলকভাবে বাসটি পরিচ...
ওমানের গণপরিবহন ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে দেশটির প্রথম হাইড্রোজেনচালিত সিটি বাস। রাজধানী মাসকাটের পাবলিক ট্রান্সপোর্ট রুটে পরীক্ষামূলকভাবে বাসটি পরিচালনা করবে দেশটির জাতীয় পরিবহন সংস্থা মাওসালাত।
হুন্দাই মোটর গ্রুপের ইলেক সিটি ফুয়েল সেল মডেলের এই বাসে রয়েছে ২৪টি আসন। এটি প্রচলিত ডিজেল বাসের তুলনায় পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার সম্ভাবনা যাচাই করতে বাস্তব যাত্রীসেবায় চালানো হবে।
পরীক্ষামূলক কার্যক্রমটি ২০২৬ সালের তৃতীয় প্রান্তিক থেকে ২০২৭ সালের তৃতীয় প্রান্তিক পর্যন্ত চলার কথা রয়েছে। এ সময়ে বাসটির নির্ভরযোগ্যতা, দৈনন্দিন পরিচালন দক্ষতা এবং পরিবেশগত কার্যকারিতা মূল্যায়ন করা হবে।
এই উদ্যোগকে ওমানের ভিশন ২০৪০-এর পরিবেশবান্ধব ও স্মার্ট পরিবহন পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। সফল হলে ভবিষ্যতে দেশটির আরও পাবলিক ট্রান্সপোর্ট রুটে হাইড্রোজেন প্রযুক্তি সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে