লোড হচ্ছে...
মাস্কাট: ওমানের সীমান্ত ক্রসিংয়ের ৫০ কিলোমিটারের মধ্যে অবস্থিত নির্দিষ্ট ফিলিং স্টেশনগুলোতে সাময়িকভাবে জ্বালানি কেনার সীমা ৩০ লিটার নির্ধারণ করেছে কর্...
মাস্কাট: ওমানের সীমান্ত ক্রসিংয়ের ৫০ কিলোমিটারের মধ্যে অবস্থিত নির্দিষ্ট ফিলিং স্টেশনগুলোতে সাময়িকভাবে জ্বালানি কেনার সীমা ৩০ লিটার নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। কয়েকটি স্টেশনে অতিরিক্ত চাহিদার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ উন্নয়ন মন্ত্রণালয়ের বাণিজ্য মহাপরিচালক নাসরা বিনতে সুলতান আল হাবসি ওমান রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় ভর্তুকি কমিটি এই অস্থায়ী ব্যবস্থা অনুমোদন করেছে। এর মূল লক্ষ্য, জ্বালানির সরবরাহ নিশ্চিত করা এবং যত বেশি সম্ভব গ্রাহকের কাছে জ্বালানি পৌঁছে দেওয়া।
কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের আওতায় সীমান্তবর্তী নির্দিষ্ট ফিলিং স্টেশনগুলো থাকবে। এটি ওমানের সব পেট্রল পাম্পের জন্য প্রযোজ্য নয়।
জ্বালানির বাড়তি চাহিদা মোকাবিলা এবং গ্রাহকদের মধ্যে সরবরাহ সুষম রাখতে সাময়িকভাবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে