লোড হচ্ছে...
মাস্কাট: আঞ্চলিক বিমান যোগাযোগ আরও বিস্তৃত করতে সোহর বিমানবন্দরে নতুন যাত্রী টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে ওমান। একই সঙ্গে বিমানবন্দরটি থেকে নতুন...
মাস্কাট: আঞ্চলিক বিমান যোগাযোগ আরও বিস্তৃত করতে সোহর বিমানবন্দরে নতুন যাত্রী টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে ওমান। একই সঙ্গে বিমানবন্দরটি থেকে নতুন কয়েকটি আঞ্চলিক গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিবহন, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ইঞ্জিনিয়ার সাঈদ বিন হামুদ আল মাওয়ালি মঙ্গলবার গণমাধ্যমকে জানান, সোহর বিমানবন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক ফ্লাইট সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। বছরের শেষ নাগাদ নতুন রুটগুলোর বিষয়ে ঘোষণা আসতে পারে।
সম্ভাব্য নতুন গন্তব্যের তালিকায় রয়েছে সৌদি আরবের দাম্মাম, পাকিস্তানের গোয়াদার এবং দক্ষিণ ইরান। এসব রুট চালু হলে উত্তর ওমানের বাসিন্দাদের ভ্রমণ সুবিধা বাড়বে এবং কিছু আঞ্চলিক যাত্রায় মাস্কাট বিমানবন্দরের ওপর নির্ভরতা কমতে পারে।
এদিকে মন্ত্রী থুমরাইত–সালালাহ সড়ক প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা বলেন। তিনি জানান, প্রকল্পটি প্রথমে বিনিয়োগের সুযোগ হিসেবে প্রস্তাব করা হলেও বিনিয়োগকারীদের দরপত্রে থাকা কিছু শর্তের কারণে সরকার পরবর্তীতে প্রচলিত ক্রয় ও দরপত্র প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
বিনিয়োগ কাঠামো থেকে প্রচলিত ক্রয় পদ্ধতিতে পরিবর্তনের কারণেই প্রকল্পটির বাস্তবায়নে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান মন্ত্রী।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে