লোড হচ্ছে...
অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবহারকারী প্রায় ৩ লাখ ৬০ হাজার বাংলাদেশির ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। ...
অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবহারকারী প্রায় ৩ লাখ ৬০ হাজার বাংলাদেশির ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।
প্রকাশিত স্যাম্পল ডাটাবেজে নাম, মোবাইল নম্বর, ইমেইল, জন্মতারিখ, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যের পাশাপাশি কেওয়াইসি স্ট্যাটাস, সর্বশেষ ডিপোজিট ও অ্যাকাউন্টের ঝুঁকি-সংক্রান্ত তথ্য থাকার দাবি করা হয়েছে। অনুসন্ধানে স্যাম্পল ফাইলে থাকা একাধিক তথ্য বাস্তব ব্যক্তিদের সঙ্গে মিলে যাওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সাইবার বিশেষজ্ঞদের মতে, এসব তথ্য ব্যবহার করে ফিশিং, পরিচয় চুরি, অ্যাকাউন্ট দখল, আর্থিক প্রতারণা ও ব্ল্যাকমেইল হতে পারে। তাই অনলাইন জুয়া বা সন্দেহজনক প্ল্যাটফর্মে তথ্য দেওয়া ব্যক্তিদের দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন, দুই স্তরের নিরাপত্তা চালু এবং ব্যাংক ও মোবাইল আর্থিক লেনদেন নজরদারির পরামর্শ দেওয়া হয়েছে।
এ ঘটনায় বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার বিভাগ।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে