লোড হচ্ছে...
নেদারল্যান্ডসে অনুষ্ঠিত দূতাবাস উৎসবে অংশ নিয়ে নিজেদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেছে ওমান। ৩ সেপ্টেম্বর থেকে একাধিক আয়োজনে অংশ নেয় ওমানের দূত...
নেদারল্যান্ডসে অনুষ্ঠিত দূতাবাস উৎসবে অংশ নিয়ে নিজেদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেছে ওমান। ৩ সেপ্টেম্বর থেকে একাধিক আয়োজনে অংশ নেয় ওমানের দূতাবাস।
দূতাবাসের মিশন প্রধানের বাসভবনে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ডাচ ব্যবসায়ীরা অংশ নেন। ওমানের রাষ্ট্রদূত শেখ ড. আবদুল্লাহ বিন সেলিম আল হারথি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
ওমানি কবিতা, লোকসংগীত, শিল্পকলা ও লোকনৃত্য পরিবেশন করা হয় উৎসবে। ওমানি প্যাভিলিয়নে প্রায় ৭০ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। হেগের মেয়র ইয়ান ভ্যান জানেন ওমানের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রশংসা করেন।
হেগের মিউনিসিপ্যাল থিয়েটার ও আমস্টারডামের ড্যাম স্কোয়ারেও ওমানি শিল্প ও সংগীত পরিবেশন করা হয়। এই উৎসব দুই দেশের সাংস্কৃতিক বিনিময়কে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে