লোড হচ্ছে...
মাস্কাট: বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া ওমানি শিক্ষার্থীদের একাডেমিক, ব্যক্তিগত ও সাংস্কৃতিক প্রস্তুতি জোরদারে ‘জাদ ইনিশিয়েটিভ ফর প্রমিজিং ওমানি লিডারস’...
মাস্কাট: বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া ওমানি শিক্ষার্থীদের একাডেমিক, ব্যক্তিগত ও সাংস্কৃতিক প্রস্তুতি জোরদারে ‘জাদ ইনিশিয়েটিভ ফর প্রমিজিং ওমানি লিডারস’ চালু করেছে রয়্যাল একাডেমি অব ম্যানেজমেন্ট বা র্যাম।
শিক্ষা মন্ত্রণালয়ের অংশীদারত্বে চালু হওয়া এ উদ্যোগের লক্ষ্য শিক্ষার্থীদের নেতৃত্ব, আত্মব্যবস্থাপনা, যোগাযোগ, আর্থিক সচেতনতা ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা গড়ে তোলা। একই সঙ্গে আন্তর্জাতিক পরিবেশে মানিয়ে নেওয়ার পাশাপাশি ওমানি পরিচয় ও মূল্যবোধ ধরে রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
সরকারি পৃষ্ঠপোষকতা, বৃত্তি ও নিজস্ব অর্থায়নে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নিতে পারবেন।
প্রথম ধাপে জার্মান ইউনিভার্সিটি অব টেকনোলজি ইন ওমানে তিন দিনের সশরীরে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এরপর ১১ মাস ধরে চলবে ভার্চুয়াল সেশন ও বিভিন্ন কার্যক্রম।
র্যামের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনকারী এমন একটি তরুণ প্রজন্ম গড়ে তোলা হবে, যারা ভবিষ্যতে ওমানের উন্নয়ন ও ভিশন ২০৪০ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে