লোড হচ্ছে...
বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম...
বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম ২১ সেপ্টেম্বর রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা।
জ্বালানি বিভাগ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেল ও পরিবহন ব্যয় বেড়েছে। মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।
সরকারের ভাষ্য, আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধি, বিপিসির লোকসান কমানো এবং দেশে জ্বালানি তেল পাচারের ঝুঁকি মোকাবিলায় এই মূল্য সমন্বয় করা হয়েছে
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে