লোড হচ্ছে...
মাস্কাট: ওমানে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে দিন-রাত দায়িত্ব পালন করছে রয়্যাল ওমান পুলিশ। বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়া—কোনো পরিস্থিতিতেই থেমে থ...
মাস্কাট: ওমানে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে দিন-রাত দায়িত্ব পালন করছে রয়্যাল ওমান পুলিশ। বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়া—কোনো পরিস্থিতিতেই থেমে থাকে না পুলিশের নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে রাতের বৃষ্টির মধ্যেও পুলিশের টহল কার্যক্রমের চিত্র দেখা গেছে। এতে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দায়িত্ব পালনের বিষয়টি ফুটে উঠেছে।
মানুষ যখন নিরাপদে ঘরে অবস্থান করেন, তখন জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠে দায়িত্ব পালন করেন পুলিশ সদস্যরা। তাদের নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম ওমানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে