লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ...
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৭ দশমিক ৫৪ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৩৪ ডলার হয়েছে।
তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগও তৈরি হয়েছে। ড্রোন হামলার পর সৌদি আরব একটি তেল পাইপলাইন বন্ধ করেছে। পাশাপাশি ইরান-সমর্থিত হুথিদের বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার খবর পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাবে বড় ধরনের কোনো বাধা তৈরি হলে বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত হতে পারে—এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে