লোড হচ্ছে...
মাস্কাট: ওমানে মসজিদ, রাস্তা, সরকারি-বেসরকারি স্থান কিংবা দোকানে ভিক্ষা করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে জনসাধারণকে সতর্ক করেছে দেশটির পাবলিক প্রসিকিউশন ও স...
মাস্কাট: ওমানে মসজিদ, রাস্তা, সরকারি-বেসরকারি স্থান কিংবা দোকানে ভিক্ষা করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে জনসাধারণকে সতর্ক করেছে দেশটির পাবলিক প্রসিকিউশন ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওমানের দণ্ডবিধির ২৯৭ ধারায় এ ধরনের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে অপরাধীকে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড, ১০০ ওমানি রিয়াল জরিমানা অথবা যেকোনো একটি শাস্তি দেওয়া হতে পারে।
জনশৃঙ্খলা বজায় রাখা এবং জনসমক্ষে অবৈধভাবে অর্থ বা সহায়তা চাওয়ার প্রবণতা নিরুৎসাহিত করতেই এ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
কর্তৃপক্ষ জনসাধারণকে আইন মেনে চলার পাশাপাশি জনসমক্ষে ভিক্ষাবৃত্তির মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে