লোড হচ্ছে...
মাসকাট: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও চলচ্চিত্র নির্মাণকে একসঙ্গে যুক্ত করে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে মাসকাট এআই ফিল্ম ফেস্টিভ্যাল (MAIFF)। নতুন এই...
মাসকাট: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও চলচ্চিত্র নির্মাণকে একসঙ্গে যুক্ত করে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে মাসকাট এআই ফিল্ম ফেস্টিভ্যাল (MAIFF)। নতুন এই উদ্যোগে চলচ্চিত্র নির্মাণ, এআই প্রশিক্ষণ ও আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে ওমানের সৃজনশীল প্রযুক্তি খাতকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
উৎসবে মোট ২০ হাজার ওমানি রিয়াল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সেরা এআই চলচ্চিত্রের জন্য ১০ হাজার রিয়াল, সেরা শিল্প নির্দেশনা এবং সেরা প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য ৫ হাজার রিয়াল করে পুরস্কার দেওয়া হবে।
প্রচলিত চলচ্চিত্র উৎসবের তুলনায় MAIFF-এর বিশেষত্ব হলো—অংশগ্রহণকারীদের চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন পর্যায়ে এআই প্রযুক্তি ব্যবহার করতে হবে। গল্প তৈরি, দৃশ্য নির্মাণ থেকে শুরু করে সম্পাদনা পর্যন্ত বিভিন্ন কাজে এআইভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ থাকবে।
উৎসবটি শুধু প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকছে না। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ১ হাজারেরও বেশি ওমানিকে এআইনির্ভর চলচ্চিত্র নির্মাণে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি উৎসবের বিশেষ ভিলেজে ৪০ থেকে ৬০টি ওমানি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, বিশ্বের ৩০টিরও বেশি দেশের দর্শক এবং ১ কোটির বেশি মানুষের কাছে এই উৎসবের কার্যক্রম পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। অক্টোবর মাসে কর্মশালা ও সৃজনশীল ল্যাবের মাধ্যমে এর কার্যক্রম আরও বিস্তৃত হবে।
পরিকল্পনা অনুযায়ী, নির্বাচিত সেরা পাঁচটি চলচ্চিত্র নভেম্বরে ভক্স সিনেমাসে সাধারণ দর্শকদের জন্য প্রদর্শিত হবে। আর উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি ২০২৭।
আয়োজকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে মাসকাটকে এআইনির্ভর চলচ্চিত্র নির্মাণের একটি আন্তর্জাতিক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি ওমানের সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব হবে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে