লোড হচ্ছে...
মাস্কাট: নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে বাজার তদারকি জোরদার করেছে ওমানের ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (সিপিএ)। এরই অংশ হিসেবে মাস্কাট গভর্নরেটের বিভিন্ন বাণিজ্...
মাস্কাট: নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে বাজার তদারকি জোরদার করেছে ওমানের ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (সিপিএ)। এরই অংশ হিসেবে মাস্কাট গভর্নরেটের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে ৫৭১টি নিয়মবহির্ভূত স্কুল সামগ্রী জব্দ করেছে কর্তৃপক্ষ।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৮১টি স্কুল ব্যাগ, ২৩টি ফাইল, ২১টি কলম, ক্রোকস জুতার জন্য ব্যবহৃত ৪৪০টি স্টিকার এবং ছয়টি পানির বোতল। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পণ্যে ‘কুরোমি’ চরিত্র-সংশ্লিষ্ট কিছু অনুপযুক্ত ছবি ও চিত্র ব্যবহার করা হয়েছিল।
নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে পরিচালিত সিপিএর ‘ব্যাক টু স্কুল’ প্রচারণার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। প্রচারণাটির মূল উদ্দেশ্য হলো স্কুল খোলার মৌসুমে বাজারে বিক্রি হওয়া পণ্যের ওপর নজরদারি বৃদ্ধি এবং প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ নিশ্চিত করা।
সিপিএ জানিয়েছে, জব্দ করা নিয়মবহির্ভূত পণ্যগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে বাজারের নিয়ম ও শর্তাবলী মেনে চলতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সচেতনতা ও জবাবদিহি নিশ্চিত করতে কর্তৃপক্ষের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
যেকোনো ধরনের বাজার অনিয়মের তথ্য সংশ্লিষ্ট কনজিউমার হটলাইনের মাধ্যমে কর্তৃপক্ষকে জানানোর জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে ওমানের ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে