লোড হচ্ছে...
চাঁদপুর: যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে (ইউএস আর্মি) যোগ দিয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই এলাকার তরুণ জুম্মান তপদার। বাং...
চাঁদপুর: যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে (ইউএস আর্মি) যোগ দিয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই এলাকার তরুণ জুম্মান তপদার। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
জুম্মান তপদার হাজীগঞ্জ উপজেলার খাটরা বিলওয়াই গ্রামের তপদার বাড়ির মো. বিল্লাল হোসেন তপদার ও শাহনাজ বেগমের ছোট ছেলে। পাঁচ সদস্যের পরিবারে তাঁর দুই বোন ও এক ভাই রয়েছে। বর্তমানে তাঁর পুরো পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করছে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, উন্নত জীবন ও ভবিষ্যতের আশায় ২০২৩ সালের জুনে জুম্মান যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে কঠোর পরিশ্রমের পাশাপাশি তিনি মার্কিন সেনাবাহিনীতে যোগদানের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন এবং সফলভাবে সেনাবাহিনীতে যোগ দেন।
জুম্মানের এই অর্জনে তাঁর মা-বাবা ও স্বজনরা আনন্দিত। স্থানীয়রাও তাঁর সাফল্যকে হাজীগঞ্জ ও চাঁদপুরের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন।
এলাকাবাসী জুম্মান তপদারের উজ্জ্বল ভবিষ্যৎ ও নিরাপদ কর্মজীবন কামনা করেছেন। তাঁর এই অর্জন প্রবাসে থাকা বাংলাদেশি তরুণদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে