লোড হচ্ছে...
ফরিদপুর: যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে তার ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার মামলায় রনি মন্ডল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্...
ফরিদপুর: যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে তার ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার মামলায় রনি মন্ডল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগীকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার চৌহাটা এলাকার সাদিক মন্ডলের ছেলে রনি মন্ডল ২০১৭ সালের ১৭ আগস্ট পারিবারিকভাবে সাদিয়া বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তিনি স্ত্রীকে ৫ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। কয়েক দফায় স্ত্রী কিছু টাকা এনে দিলেও তাতে সন্তুষ্ট ছিলেন না রনি।
পরে যৌতুকের টাকা না পেয়ে রনি মন্ডল স্ত্রীকে হাত-পা বেঁধে নির্যাতন করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
ভুক্তভোগীর চিৎকার শুনে তার শ্বশুর-শাশুড়ি এগিয়ে এসে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম রাব্বানী ভূঁইয়া রতন বলেন, দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের সাজা দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে