লোড হচ্ছে...
মাস্কাট: ওমানে ব্যবসা, উদ্যোক্তা ও নেতৃত্বে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পঞ্চম টিএএস ওমান বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এ ২৫ জন বিজয়ীকে সম্মানিত করা হ...
মাস্কাট: ওমানে ব্যবসা, উদ্যোক্তা ও নেতৃত্বে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পঞ্চম টিএএস ওমান বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এ ২৫ জন বিজয়ীকে সম্মানিত করা হয়েছে।
রবিবার, ৬ সেপ্টেম্বর মাস্কাটে অনুষ্ঠিত এ মর্যাদাপূর্ণ আয়োজনে ওমানের বিভিন্ন খাতের সফল ব্যবসা, উদ্যোক্তা ও নেতাদের সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি দেওয়া হয়। দ্য অ্যারাবিয়ান স্টোরিজ আয়োজিত অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন মজলিস আল শুরার চেয়ারম্যান মহামান্য খালিদ বিন হিলাল আল মাওয়ালী।
ব্যাংকিং, প্রযুক্তি, পর্যটন, রিয়েল এস্টেট, স্বাস্থ্যসেবা, শিক্ষা, লজিস্টিকস ও উদ্যোক্তাসহ বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব, নেতৃত্ব, উদ্ভাবন ও প্রবৃদ্ধির জন্য এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে ওমানি বেহালাবাদক নাসের আল কিন্দির বিশেষ পরিবেশনা এবং একটি ইন্টারেক্টিভ ব্যবসায়িক কুইজও আয়োজন করা হয়। পঞ্চম সংস্করণে পৌঁছে টিএএস ওমান বিজনেস অ্যাওয়ার্ডস দেশটির ব্যবসায়িক অঙ্গনে সাফল্য ও নেতৃত্বকে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে