লোড হচ্ছে...
সাত দিনে ভোক্তা সুরক্ষায় সিপিএর একাধিক কার্যক্রম মাস্কাট: ওমানের ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (সিপিএ) গত সাত দিনে দেশজুড়ে ভোক্তা অধিকার ও পণ্যের নিরাপত্ত...
সাত দিনে ভোক্তা সুরক্ষায় সিপিএর একাধিক কার্যক্রম
মাস্কাট: ওমানের ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (সিপিএ) গত সাত দিনে দেশজুড়ে ভোক্তা অধিকার ও পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক অভিযান, আইনি ব্যবস্থা ও সংশোধনমূলক কার্যক্রম পরিচালনা করেছে।
সিপিএ জানিয়েছে, এসব কার্যক্রমের মধ্যে দক্ষিণ আল বাতিনা গভর্নরেটের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতের ব্যবস্থা নেওয়ার বিষয়টি রয়েছে। আদালত প্রতিষ্ঠানটির সংঘটিত অপরাধের জন্য সেটি বন্ধ, অভিযুক্তদের কারাদণ্ড এবং জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এদিকে মাস্কাট গভর্নরেটে দুটি চেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং দরজা বিক্রি ও স্থাপনের সঙ্গে জড়িত আরেকটি প্রতিষ্ঠান বন্ধ করেছে সিপিএ।
ভোক্তা অভিযোগ নিষ্পত্তি ও অধিকার সুরক্ষার অংশ হিসেবে আল দাখিলিয়াহ এবং দক্ষিণ আল বাতিনা গভর্নরেটের ভোক্তাদের জন্য ৩ হাজার ওমানি রিয়ালের বেশি অর্থ উদ্ধার করেছে কর্তৃপক্ষ।
পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতেও নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে তৈরি ৫৫টি কিয়া গাড়ি সম্ভাব্য নিরাপত্তা বা প্রযুক্তিগত সমস্যা সমাধানের লক্ষ্যে বাজার থেকে প্রত্যাহার করেছে সিপিএ।
এ ছাড়া ত্রুটিপূর্ণ সরঞ্জাম মেরামত বা প্রতিস্থাপনে ব্যর্থ হওয়ায় মাস্কাট গভর্নরেটের এক ক্রীড়া সরঞ্জাম বিক্রেতাকে ভোক্তা সুরক্ষা বিধি অনুযায়ী জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, স্টার্টার মোটরের সম্ভাব্য ত্রুটির কারণে ২০১৮ থেকে ২০২৬ মডেলের ২,০৮৪টি বিএমডব্লিউ গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সিপিএর এসব কার্যক্রমের মাধ্যমে বাণিজ্যিক প্রতিষ্ঠান, পণ্য ও সেবার ওপর তাদের নিয়মিত নজরদারি এবং ভোক্তা অধিকার ও পণ্যের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকার বিষয়টি উঠে এসেছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে