লোড হচ্ছে...
দূতাবাস জানিয়েছে, ই-পাসপোর্টের ব্যাপক চাহিদার কারণে বর্তমানে বিপুলসংখ্যক আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। ফলে তথ্য যাচাই ও প্রসেসিংয়ের কারণে পাসপোর্ট হাতে পে...
দূতাবাস জানিয়েছে, ই-পাসপোর্টের ব্যাপক চাহিদার কারণে বর্তমানে বিপুলসংখ্যক আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। ফলে তথ্য যাচাই ও প্রসেসিংয়ের কারণে পাসপোর্ট হাতে পেতে কিছুটা বেশি সময় লাগতে পারে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, গত দেড় মাসে ৬৫ হাজারের বেশি পাসপোর্টের বায়োমেট্রিক তথ্য গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ১৫ হাজার ৪৩৪টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে। আরও ২৫ হাজার ৪৬৭টি পাসপোর্ট প্রিন্টিং পর্যায়ে রয়েছে। এছাড়া ২১ হাজার ৬৭৮টি আবেদনের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে দাম্মাম অঞ্চলে নয় দিনব্যাপী বিশেষ ক্যাম্পের মাধ্যমে ১৫ হাজার ২০০টি আবেদনের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা হচ্ছে।
দূতাবাস বলছে, অনেক আবেদনে তথ্যগত ভুল, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে অসঙ্গতি এবং একাধিক পাসপোর্টসংক্রান্ত জটিলতা থাকায় যাচাইয়ে অতিরিক্ত সময় লাগছে।
এ অবস্থায় প্রবাসীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। দ্রুত ও সহজে পাসপোর্ট সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে