লোড হচ্ছে...
হরমুজ প্রণালিতে ইরানের হামলার শিকার সৌদি পতাকাবাহী একটি তেলবাহী জাহাজের ১৬ নাবিককে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী। হামলার প্রায় এক সপ্তাহ পর সোমবার এ তথ...
হরমুজ প্রণালিতে ইরানের হামলার শিকার সৌদি পতাকাবাহী একটি তেলবাহী জাহাজের ১৬ নাবিককে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী। হামলার প্রায় এক সপ্তাহ পর সোমবার এ তথ্য জানিয়েছে ওমান।
ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, রয়্যাল নেভি অব ওমানের একটি জাহাজ ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজটির ২৫ সদস্যের ক্রুকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেয়। এ সময় ১৬ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়ার পাশাপাশি তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়।
তবে জাহাজটির বাকি নাবিকদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানায়নি ওমানি কর্তৃপক্ষ। হামলায় ‘সিডর’ নামের ওই জাহাজের দুই ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন বলেও নিশ্চিত করা হয়েছে।
সৌদি আরবের জাতীয় নৌপরিবহন প্রতিষ্ঠান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার সময় হরমুজ প্রণালিতে জাহাজটিতে হামলা চালানো হয়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে