লোড হচ্ছে...
বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড গড়েছে সরকার দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করেছে বিএনপি সরকার...
বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড গড়েছে সরকার
দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করেছে বিএনপি সরকার।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত পরিশোধ করা এই অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার ১৬৩ কোটি টাকা। কোনো পাঁচ মাসের সময়ে এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদেশি ঋণ পরিশোধ।
এর মধ্যে আসল ১৩৫ কোটি ২৪ লাখ এবং সুদ ৬৯ কোটি ৫২ লাখ ডলার পরিশোধ করা হয়েছে। গত বছরের একই সময়ে পরিশোধ হয়েছিল ১৮৯ কোটি ৭১ লাখ ডলার।
সরকার বলছে, আগের সময়ে নেওয়া বড় অবকাঠামো ও মেগা প্রকল্পের ঋণের গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় বর্তমানে পরিশোধের চাপ বেড়েছে।
তবে এই চাপের মধ্যেও নিয়মিত ঋণ পরিশোধের পাশাপাশি নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রকল্পের অর্থনৈতিক সুফল, বিনিয়োগের রিটার্ন ও ভবিষ্যৎ পরিশোধ সক্ষমতাকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সরকার।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে